বুধবার, মার্চ ১১, ২০২৬

কত টাকা বেঁচে থাকতে প্রয়োজন

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ১২.১০.২০২৩

বিজ্ঞাপন

 

আপনি সুদ ঘুষ ব্যাংক ডাকাতি ভূমিদস্যুতা জরিপ বানিজ্য শালিস বানিজ্য করে কোটি কোটি টাকা কামাবার অভিপ্রায় নিয়ে মাঠে নামেন! যে কোন উপায়ে আপনি হাজার কোটি টাকার মালিক হলেন, কি লাভ? আপনি যেদিন বার্ধক্যে পৌছাবেন সেদিন আপনি অথর্ব, আপনার

বিজ্ঞাপন

ছেলে-মেয়ে সহধর্মিণী নেমে যাবে মালিকানা সত্ব নিজ অধিকার প্রতিষ্ঠায়! আপনি সেদিন ভাইবোন ছেলেমেয়ে সহধর্মিণীর শত্রু। তারা আর আপনাকে চায় না চায় সম্পদ!

 

প্রিয় পাঠক, আমি বিদেশ থেকে ফিরে যে বিদেশি কোম্পানির এক্সিকিউটিভ ইঞ্জিঃ থেকে জিএম হলাম আমার কোয়া লিগ ডাইরেক্ট অফ এ্যাকাউন্টস ছিলেন আমার থেকে দশ বছর সিনিয়র। তিনি অবসরে যাওয়ার সময় প্রায় আড়াই তিন কোটি টাকা পেলেন ক্যাশ (ডবল গ্রাচুয়েটি, প্রভিডেন্ট ফান্ড অন্য বেনিফিট)!

তিনি তিন বার হার্ট সমস্যায় অফিসে অসুস্থ হওয়ার আগে আর অবসর নিলেন না! যেদিন অবসরে গেলেন, বাসায় অফিস চেক নিয়ে যাওয়ার পর ই জামাই ছেলেমেয়ে বউ মিলে নিজ ছয়তলা বিল্ডিংয়ের ৬ কামরার ফ্ল্যাটের এক কামরায় তালা মেরে দিলো বাহির দিক থেকে, তাকে চিকিৎসা করানো হলো না, পরিবারে তিনটা গাড়ী কেনা হলো, বিলাসী জীবন সবার, আমরা কেউ গেলে দেখা করতে দেয়া হতো না, বলা হতো ডাক্তার নিষেধ কথা বলা তাছাড়া আবোলতাবোল বলে, ব্রেইন শর্ট হয়ে গেছে!

 

আমার সংযুক্ত ছবিটা দেখুন, বাবা হসপিটালে ভর্তি ছিলেন, মরে যেতে পারেন তাই এ্যাম্বুলেন্স করে জমি রেজিস্ট্রার অফিসে আনা হয়েছে, তার হাতে সেলাই দেয়া ক্যানোলা লাগানো! কেউ তার রংপুর দিনাজপুর থেকে ঢাকা এনে উন্নত চিকিৎসার কথা ভাবছে না বরং জমি সম্পদ ঘর বাড়ী কি ভাবে পাকাপোক্ত ভাবে নেয়া যায় সেই ব্যবস্হায় সবাই ব্যস্হ। ঘটনা টা ধরে পড়ছে বিভিন্ন পত্রিকার সাংবাদিক বাগেরহাট খুলনা প্রতিনিধি “মাধুরি বোসের” ক্যামেরায়!

আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটু ভাষায় অলংকৃত করে মাত্র!

 

তাই বলছিলাম সবাইকে, পাপে নিমজ্জিত হয়ে আয় রোজগার করে লাভ নাই! আজ যাকে আপন আপন করে জীবন দিচ্ছেন জীবনের শেষ বেলায় সে আপনাকে নয়, আপনার সম্পদ হাতড়াবে!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।

ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া করেন। হামাস ও লেবাননের হিজবুল্লার জন্য দোয়া করবেন মার্কিন গানশীপ ডুবায় দিতে পারে যাতে।

সেই অসুস্থ বৃদ্ধের এ্যাম্বুলেন্স যারা ভুমি রেজিস্ট্রার অফিসে অপেক্ষা করছে হাতে তার সেলাইন কারন দলিল সই করা পর্যন্ত তাকে বাঁচায় রাখা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত