শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

বিভিন্ন গণমাধ্যমে মুক্তির মর্মস্পর্শী অসুস্থতা ও দৈন্যদশার সংবাদ প্রকাশিত হবার পর সরাসরি মুক্তির মানবিক আবেদন

আপডেট:

দৃষ্টি আকর্ষণ : ——-

  1. বিভিন্ন গণমাধ্যমে মুক্তির মর্মস্পর্শী অসুস্থতা ও দৈন্যদশার সংবাদ প্রকাশিত হবার পর সরাসরি মুক্তির মানবিক আবেদন

বরাবর,
সমাজের সকল পর্যায়ের সম্মানিত হৃদয়বান, বিত্তবান, বিবেকবান, দানশীল ব্যক্তিত্ব এবং দাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রশাসন।

বিজ্ঞাপন

 

বিষয় : জরুরি মানবিক সহায়তার জন্য আবেদন।

বিজ্ঞাপন

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন যে,আমি মুন্নি আক্তার মুক্তি, পিতা- তাসেম আলী,মাতা- মেরিনা আক্তার । আমি জন্মগত ভাবেই ঠান্ডা জনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পারিবারিক চরম আর্থিক সংকটের কারণে ছোট থেকেই সুচিকিৎসার অভাবে দেহে বহুবিধ অজানা রোগ বাসা বেঁধে দিনে দিনে বিরাট জটিলতা ও নিরব মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান টেষ্ট রিপোর্ট অনুযায়ী রোগ নির্ণয়ে বিবিধ জটিলতা সহ ইউরিন ইনফেকশন ও পিত্তথলীতে পাথর সনাক্ত করা হয়েছে। আরেক দিকে বহুদিন যাবত স্কুল-কোচিং এর বিভিন্ন বেতন ও বাড়ি ভাড়া বাকি। এমনকি পারিবারিক ভাবেও আমরা বিভিন্ন ধার-দেনায় জর্জরিত ও মর্মান্তিক বিপদাপন্ন জীবন যাপন করছি। আমরা ভুমিহীন এবং গৃহহীনও বটে। বেশ কিছু গণমাধ্যমে আমাদের বিষয়টি বিস্তারিত আকারে প্রকাশ পেয়েছে। আসলে আমার বা আমাদের চতুর্বিধ দুরাবস্থার বাস্তবতা এবং এই আবেদনের গুরুত্ব বলে শেষ করার মতো নয়।

অতএব জনাবের নিকট আকুল প্রার্থনা যে, আমার রোগব্যাধি মুক্ত সুন্দর জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং পারিবারিক অসহনীয় ভয়াবহ দৈন্যদশা থেকে পরিত্রাণের লক্ষ্যে (সরাসরি কিংবা প্রদত্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে) জরুরি সহায়তা কামনা করছি।

(সঞ্চয়ী হিসাব নং- ১৫৪২৮,শোয়েব হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, রাজলক্ষ্মী শাখা, উত্তরা, ঢাকা)।

বিনীত——–

মুন্নি আক্তার মুক্তি,
সরাসরি, মাতা – মেরিনা আক্তার
( ০১৯৪৯৭১৭৩০৬)
জরুরি ক্ষেত্রে, শোয়েব – ০১৭৩০৮৯০০১৯,
বাসা- তেঁতুলতলা বেকারী সংলগ্ন,
দক্ষিণখান, ঢাকা-১২৩০।

সংযুক্তি –(প্রয়োজনীয় ক্ষেত্রে)
১) প্রকাশিত সংবাদের কপি।
২) প্রেসক্রিপশন, চেক-আপ ও আনুষাঙ্গিক পত্রাদি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত