মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

১ যুগ ধরে কমিটি বিহীন মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ 

আপডেট:

নিজস্ব সংবাদদাতা।।।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় কমিটি বিহীন মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ। এরমধ্যেই ৩ বার উপজেলা কমিটি গঠিত হলেও কেউ এই ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন করতে পারেনি। ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতাদের নিজস্ব বলয়ের কর্মীদের দিয়ে কমিটি গঠনের মানসিকতার কারণে দায়িত্বপ্রাপ্তরা কমিটি গঠনের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ। এতে হতাশ হয়েছে নেতৃত্ব প্রত্যাশীরা। ফলশ্রুতিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি।

বিজ্ঞাপন

 

সর্বশেষ গত বছর নভেম্বর ৯ তারিখ উপজেলা ছাত্রলীগ একটি প্রেস রিলিজের মাধ্যমে ৭ দিনের মধ্যে সিভি আহ্বান করেছিলো, জমাও নিয়েছিলো। কিন্তু কোন এক অজানা কারণে ১ বছর পেরিয়ে গেলেও কমিটি গঠন করতে পারেনি।

বিজ্ঞাপন

 

অথচ এই ইউনিয়ন থেকে বিগত উপজেলা ছাত্রলীগ ও বর্তমান উত্তর জেলা ছাত্রলীগের কমিটিতে একাধিক পদে দায়িত্ব পালন করছেন অনেক ছাত্রলীগ নেতা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রলীগ নেতা বলেন, বিগত ১২ বছর আগে ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছিলো। এরপর করেরহাটে ছাত্রলীগ আর কোনো কমিটি পায়নি। ঐ কমিটির নেতৃবৃন্দের বাচ্চারাও বড় হয়ে গেছেন। প্রজন্ম থেকে প্রজন্ম হারিয়ে যাচ্ছে। ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বের আশায় ছেলেগুলো বুড়ো হয়ে যাচ্ছে। ছেলেগুলোর কোনো রাজনৈতিক পরিচয় নেই,পাবে কিনা তাও জানেনা। ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে, আর কত বছর লাগবে একটি কমিটি করতে? প্রচণ্ড রাগ, অভিমানে অনেকে দেশ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মনে রাথা উচিৎ, রাজপথের সকল সংকট মোকাবেলায় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। তারপরও ছাত্রলীগের খেয়াল কেউ রাখেনা। ছাত্রলীগ আসলেই পলিটিক্যালি এতিম।

 

মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার কাছে জানতে চাইলে তিনি জানান, ঐ ইউনিয়নে আওয়ামীলীগের গ্রুপিং এর কারণে কমিটি দেয়া সম্ভব হয়নি। বিগত উপজেলা ছাত্রলীগ কমিটিগুলোও এই ইউনিয়নের কমিটি গঠন করতে পারেনি। তবে আসন্ন নির্বাচনের আগে কমিটি গঠন করা হবে।

 

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত