শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ পাচারকারি আটক

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শায় বিপুল পরিমাণ গাঁজাসহ বাবলুর রহমান ওরফে(বাবু) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) রাত ৯ টার সময় শার্শার ছোট মান্দারতলা এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী রাসেল ও আরও একজন অজ্ঞাতনামা মোট দুইজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম,জানান উদ্ধারকৃত ১৮ কেজি মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা।
আটক, বাবলুর রহমান ওরফে(বাবু) (৩৬) বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত, ইয়াকুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বিপুল পরিমাণ গাঁজা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার ছোট মান্দারতলা শার্শা টু বোয়ালিয়া রোড সংলগ্ন এলাকায় একটি নির্মানাধীন ঈদগাহ এর পাশে অভিযান চালিয়ে একটি বস্তায় রক্ষিত ১৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আকিকুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি দুই পলাতক আসামিদের আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত