মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

বিজয় দিবস গোল্ডেন এ্যাওয়ার্ডে ভূষিত হলেন আবদুর রহিম

আপডেট:

মিরসরাই সংবাদদাতা:

সাংগঠনিক দক্ষতা ও সামাজ সেবায় বিশেষ অবদানের জন্য আবদুর রহিমকে বিজয় দিবস গোল্ডেন এ্যাওয়ার্ড -২৩ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর হোটেল অর্নেট এ স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) এর আয়োজনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্বাধীন বাংলা সংসদ এর সভাপতি শাহ আলম চুন্নু স্বাক্ষরিত সম্মাননা স্মারক গ্রহণ করেন আবদুর রহিম। তার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামে।

বিজ্ঞাপন

 

উল্লেখ্য, তিনি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এবং করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সমাজ সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আরো বিভিন্ন সম্মাননা স্মারক পান।

বিজ্ঞাপন

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত