মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

ইটনায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের উপর হত্যার উদ্যেশ্যে হামলা,গ্রেফতার ১

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসমাইল মাষ্টারের উপর পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্যেশ্যে হামলার ঘটনা ঘটেছে।হামলার ঘটনায় তিনি গুরুত্বর আহত হয়েছেন।এ ঘটনায় ইসমাইল মাস্টারের ছেলে মো:সাদ্দাম হোসেন বাদী হয়ে ইটনা থানায় মামলা দায়ের করলে পুলিশ ১ জনকে গ্রেফতার করে।এ ঘটনায় অভিযুক্তরা হলেন-ইটনা উপজেলার আবাদ হাটি নূরপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোঃ জামসু (৪৭),একই এলাকার মো: ইসলাম মিয়া,আকাশ মিয়া,মো:হাছান মিয়া,মো:সিরাজ মিয়া,মোছা:মদিনা,আঞ্জু মিয়া,মো:নুরুল ইসলাম,মো:কামালমিয়া,মো:সোহাগ মিয়া,মো:ফজলু মিয়া,আকু মিয়া,আকাশ মিয়া।
জানা যায় গত রবিবার ৭ জানুয়ারি বেলা ১ টায় অভিযুক্তরা অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ ইসমাইল মাস্টার (৬৫)কে রাস্তায় একা পেয়ে পথরোধ করে প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের একপর্যায়ে অভিযুক্ত মোঃ ইসলাম মিয়ার হুকুমে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রামদা, বল্লম, লোহার রড, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে তাদের হাতে থাকা বল্লম দিয়ে খুন করার উদ্দেশ্যে বুকের বামপাশে ঘাই মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। অভিযুক্ত মোঃ হাছান মিয়া তার হাতে থাকা রামদা দিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ মারে।অভিযুক্ত মোঃ ইসলাম মিয়া, মোঃ ইসমাইল মাস্টারকে হত্যার উদ্দেশ্যে বাম হাতের বাহুতে আঘাত করে। অভিযুক্ত মোঃ সিরাজ মিয়া, মোঃ ইসমাইল মাস্টারকে হত্যার উদ্দেশ্যে বাম পায়ের উরুতে আঘাত করে। অভিযুক্ত মোছাঃ মদিনা আক্তার তার হাতে থাকা রামদা দিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে মাথার মাঝখানে লেগে গুরুতর জখম হয়।অভিযুক্ত মোঃ আঞ্জু মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে হত্যার উদ্দেশ্যে ডান পায়ের উরুতে আঘাত করে।অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম তার হাতে থাকা বল্লম দিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে ডান উরুতে ঘাই মারে।অভিযুক্ত মোঃ সোহাগ মিয়া তার হাতে থাকা বল্লম দিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে বাম উরুতে ঘাই মারে।অভিযুক্ত মোঃ কামাল মিয়া তার হাতে থাকা বল্লম দিয়ে মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে ডান উরুতে ঘাই মারে।অভিযুক্ত মোঃ আকু মিয়া তার হাতে থাকা চাইনিজ কোড়াল দিয়ে মোঃ ইসমাহিল মাস্টারকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কোপায়।অভিযুক্ত মোঃ ফজলু মিয়া,মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে কোপ মারলে কোপ ইসমাইল মাস্টারের বাম পায়ের উরুতে লাগে।অভিযুক্ত মোঃ ইসলাম মিয়া,মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে কোপ মারিলে কোপ তার ডান হাতে লেগে গুরুতর জখম হয়।অভিযুক্ত মোঃ হাছান মিয়া, মোঃ ইসমাইল মাস্টারকে খুন করার উদ্দেশ্যে তলপেটে ঘাই মেরে মারাত্মক জখম করে।অভিযুক্ত মোঃ আকাশ মিয়া, ইসমাইল মাস্টারকে খুন করার উদেশ্যে কোপ মারলে তার মাথার ডানপাশে লাগে।
এ ঘটনার খবর পেয়ে ইসমাইল মাস্টারের ছেলে সহ অন্যান্যরা দ্রুত ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদেরকেও এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারতে থাকে।এ সময় তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় মোঃ ইসমাইল মাস্টারকে উদ্ধার করে স্পীডবোট ও অটো রিকশাযোগে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।বর্তমানে গুরুতর আহত অবস্থায় মোঃ ইসমাইল মাস্টার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।পরবর্তীতে মো:ইসমাইল মাস্টারের ছেলে মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে ইটনা থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় ইটনা থানা পুলিশ অভিযুক্ত ইটনা উপজেলার আবাদ হাটি নূরপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মোঃ জামসু (৪৭)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ জামসু মিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত