সোমবার, মার্চ ২৩, ২০২৬

বেনাপোল নামাজগ্রাম ও দূর্গাপুর ২নং ওয়ার্ডের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যশোরের বেনাপোলে শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছেে।

আজ সোমবার সকালে শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে শীতবস্ত্র তুলে দেন বেনাপোল পৌরসভার ২নং নামাজগ্রাম ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কে বি গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য জনাব আলহাজ্ব কামরুজ্জামান বাবলু।

বিজ্ঞাপন

কম্বল পেয়ে গ্রামের সাধারণ জনগন ও অসহায় গরিব মানুষ মহা খুশি,নামাজগ্রামের এক বৃদ্ধা চাচি প্রান খুলে আলহাজ্ব কামরুজ্জামান বাবলুর জন্য দোয়া করেন আল্লাহর দরবারে। এবং বলেন,আলহাজ্ব কামরুজ্জামান বাবলু নামাজগ্রাম ২নং ওয়ার্ডের গর্ভ বা আর্শীাদ বলা যায়, কারন সে সর্বসময় গরিব-দুখী অসহায় মানুষের পাশে দাড়ায়।

কম্বল বিতরণ শেষে আলহাজ্ব কামরুজ্জামান বাবলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না।

বিজ্ঞাপন

শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। তিনি আরও বলেন, প্রতেক নাগরিকের সকল সময় প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো। এবং এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত