নান্দাইলে উপ-নির্বাচনে ইউপি সদস্য হলেন আজিজুল ইসলাম 

0
65

 

জুবায়ের আহমাদ জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ইউপি সদস্য  নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম।

শনিবার (৯ মার্চ) আলহাজ্ব আবদুল কুদ্দুস ভূঁইয়া বালিকা দাখিল মাদরাসা কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টায় বিরতীহিন ভাবে ভোটগ্রহণ চলে এবং

৫টায় ভোট গণনা শেষ হয়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৯৮ জন। কাস্টিং ভোট ১ হাজার ৭৬০টি। আজিজুল ইসলাম (ফুটবল প্রতীকে) ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান মিয়া (মোরগ প্রতীকে) ৪৮৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং চান মিয়া (তালা প্রতীকে) ৪৪৪ টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

আজিজুল ইসলাম বলেন, এই বিজয় আমার একার নয় বরং এটি ৩ং ওয়ার্ডের সকল জনগণের বিজয়।  আমি আমার জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবো। বিশেষ করে মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার ব্যপারে আমি দৃড় প্রতিজ্ঞাবদ্ধ। সকল জনজণের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। স্থানীয় ভোটার জনাব মেজবাহ উদ্দীন বাবুল বলেন নব-নির্বাচিত ইউপি সদস্য আজিজুল ইসলাম একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। তাকে ইউপি সদস্য  হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আশা করি তিনি নিজেকে জনগণের সেবায় সবসময় নিয়োজিত রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here