তাড়াইলে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কমিটি গঠন

0
73

 

রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে মো.শামীম রেজা’কে আহ্বায়ক এবং মো.আব্দুল কাইয়ুম মিয়া’কে সদস্য সচিব কারা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উপজেলা কমিটি না থাকায় দলীয় কার্যক্রম ব্যাহত হওয়ায় আহবায়ক কমিটি অনুমোদন করেছে জেলা কমিটি। গত ২৯ ফেব্রুয়ারী জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মো.রফিকুল ইসলাম এবং সদস্য সচিব রবিউল হক খান মিলকি শ্যামল কর্তৃক যৌথ স্বাক্ষরে ৫১ সদস্যের উপজেলা কমিটির অনুমোদন দেন। উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো.জসিম উদ্দিন মহাজন’কে। তাছাড়া ১২ জন যুগ্ম আহ্বায়ক এবং ৩৬ জনকে সদস্য পদ দেয়া হয়েছে।

নবনির্বাচিত উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মো.শামীম রেজা জানান, দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং দ্রব্যমূল্য উর্ধগতি ও বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে জোড়ালো আন্দোলন গড়ার জন্য উপজেলা মৎস্যজীবি কমিটির অনুমোদন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমি কৃতজ্ঞতা জানাই জেলা কমিটির প্রতি। সেই সাথে কৃতজ্ঞতা জানাই উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা সারওয়ার হোসেন লিটন, শাহরিয়ার খান, সামীর হোসেন সাকী সহ সকল নেতাকর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here