রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের তাড়াইলে ২ বছর ২ মাসের এক শিশু ধর্ষণের মামলায় শাহিন আলম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলার জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা সুমন মিয়া বাদী হয়ে রবিবার (৭ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯ (১) ধারায় তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬।
মামলা সূত্রে জানা যায়, আসামী শাহিন আলম বাদী সুমন মিয়ার চাচাতো ভাই। শনিবার (৬ এপ্রিল) বিকাল ৩ টায় আসামির ঘরের সামনে শিশুটি খেলা করছিল। এসময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে তার ঘরের ভিতরে নিয়ে মুখে চাপ দিয়া ধরিয়া জোর পূর্বক ধর্ষণ করে। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টার) রেফার্ড করেন। তাড়াইল থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে এসআই সজিব হোসেন পিএসআই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স আসামী শাহিন আলম কে বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সোমবার কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে।

