বুধবার, মার্চ ১৮, ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা: হাসান ইকবাল

আপডেট:

শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বের ৪৩ বছর। বাংলাদেশ আজ সঠিক পথেই আছে এবং এই সঠিক পথে রেখেছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫’র পরবর্তী পটপরিবর্তনের পর দীর্ঘ ৬ বছরের নির্বাসিত প্রবাস জীবন কাটিয়ে হাল ধরেন আওয়ামী লীগের রাজনীতির।

বিপন্ন সেই সময়ে দলীয় সভানেত্রী নির্বাচিত হয়ে দেশে ফিরেন ৮১ সালে। পিতার ঐশ্বর্যময় রাজনীতির সিঁড়িতে পা রেখে শুরু নতুন অধ্যায়ের। সীমাহীন অনিশ্চয়তা আর প্রতিকূলতার মধ্যে বাঙালির ভোট ও ভাতের অধিকারে আদায়ে লড়াই করেন সামরিক শাসনের বিরুদ্ধে। ১৯৯৬ সালে দলকে আনেন ক্ষমতায় দীর্ঘ ২১ বছর পর। আর ২০০৮ সালে বিজয়ের পর থেকে এখনো অধিষ্ঠিত রাষ্ট্রীয় ক্ষমতায়। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় নারী রাজনৈতিকের পালকও এখন তার মুকুটে। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ’৭৫ পরবর্তী বাঙালি জাতির যা কিছু মহৎ অর্জন, তা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই অর্জিত হয়েছে।একবিংশ শতাব্দীর অভিযাত্রায় দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাণ্ডারি তিনি। সারা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের ভরসাস্থল। আজকে যে বা যারা বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করছেন সেটাকে আমি মূলত ষড়যন্ত্রের অংশ দেখছি। অপপ্রচার করে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে তারা বলছে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার পথে হাঁটছে। বাংলাদেশের অর্থনীতি শক্ত ভীতের ওপর দাঁড় করিয়েছেন। দেশকে আরও গতিশীল করতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা এখন প্রধান লক্ষ্য তাঁর।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত