বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

মিরসরাই বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০ জুলাই; বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবী সভাপতি নির্বাচিত 

আপডেট:

নিজস্ব প্রতিবেদক:

মিরসরাই বেবী টেক্সী শ্রমিক ইউনিয়নের সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন আগামী ২০ জুলাই শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সংগঠনের হিঙ্গুলীস্থ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত ভোটের সর্বমোট ভোটার ১২০৬ জন। এবার ৯ টি পদের বিপরীতে প্রার্থী ২৭ জন। সকল পদে ভোট হলেও সভাপতি পদে কোনো প্রার্থী না‌ থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুর নবী।

বিজ্ঞাপন

 

গত ২৫ জুন মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনার ২৭টি পদের বৈধতা প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার, অত্র সমিতির প্রধান উপদেষ্টা ইফতেখার উদ্দিন ভূঁইয়া পিন্টু। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ নুরুল করিম ভূঁইয়া এবং সদস্যরা হলেন রেজাউল করিম, আলমগীর হোসেন, মাঈন উদ্দিন রাসেল, নুরুল আলম, শামসুদ্দিন, আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম রুবেল।

বিজ্ঞাপন

 

 

সভাপতি ছাড়া বাকি পদগুলোতে ভোট অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন ও লাইন সম্পাদকের ২ টি পদের বিপরীতে প্রার্থী ৫ জন সহ মোট ২৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং সবাইকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত