শুক্রবার, মার্চ ২০, ২০২৬

বাসস প্রধান সম্পাদক (এমডি) নিয়োগ পেলেন মাহবুব মোর্শদ

আপডেট:

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ।শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।এর আগে পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের সাথে সরকারের চুক্তি বাতিল করা হয়।এ ছাড়া একই প্রজ্ঞাপনে বাংলা একাডেমির মহাপরিচালক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে ভারত মিশনের প্রেস উইং শাখার প্রথম সচিব রঞ্জন সেনের সাথে সরকারের চুক্তি বাতিল করা হয়।

সূত্র : বাসস

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত