রাজু কামাল:
যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলা টু বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আজিদ (ওরফে) কালা আজিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
সকাল ৯টার সময় কাগজপুকুর বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কালা আজিদ বাজার নিয়ে বাড়ি ফেরার সময় ট্রেন লাইন পার হচ্ছিলো। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি নিকটে চলে আসলেও খেয়াল করেননি তিনি। অনেকবার হর্ন বাজলেও কানে না শোনাই ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। কালা আজিদ অসহায় মানুষ হওয়ায় স্থানীয়দের দাবীর পরিপেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


