ফরহাদ চৌধুরী।
বিশেষ প্রতিনিধি।
“দৈনিক সকালের কন্ঠ”।
ফুলগাজী কাঁচা বাজার সড়কে ট্রাক চাপায় ঘটনাস্থলে একজন মহিলার মৃত্যু।কিছুক্ষণ আগে কাঁচা বাজারে যাচ্ছিলেন দক্ষিণ শ্রীপুর হাজী বাড়ির ডালিম এর বড় বোন।এমন সময় পাথর ভর্তি একটি ট্রাক কাঁচা বাজার সড়কের দিকে নামার সময় ঐ মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলে ঊনার মৃত্যু হয়। তাঁর কোলে থাকা বাচ্চা টি অক্ষত অবস্থায় বেঁচে যায়। ঘটনার কথা শুনে ডালিম দৌড়ে গিয়ে তাঁর বোনের
অবস্থা দেখে অচেতন হয়ে পড়লে।সাধারন মানুষ ট্রাকটি আটক করেন।এবং পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এত বড় মর্মান্তিক দূর্ঘটনার জন্য কাঁচা বাজার সড়কে প্রবেশ মুখে মাছ এর দোকান বসানো এবং মাছ ব্যবসায়ীদের কে দায়ী করে জনসাধারণ কে কথা বলতে শোনা যাচ্ছে। যদিও সরকারী তোহা বাজারে মাছ ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান থাকলেও বিকেল বেলায় ওরা কাঁচা বাজারের প্রবেশ মুখে বসে সাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিদিন এভাবে তারা অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্চেন।প্রবেশ মুখে বিভিন্ন ফলের দোকান সহ দুপাশে থাকা মুদী দোকাবের মালের পসরা সাজানোর ফলে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ে। অতি দ্রুত এই সমসয়ার আশু সমাধান করা প্রয়োজন বলে সাধারন জনগণ এর প্রত্যাশা।

