সোমবার, মার্চ ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় পরশুরামে জমির মালিকের উপর হামলা

আপডেট:

পরশুরাম উপজেলার মীর্জানগর ইউনিয়নের নোয়াপুর গ্রামে টলি ড্রাইভার ও হেলপার আবদুর রহিমের চাঁদা না দেওয়া ক্ষিপ্ত হয়ে স্থানীয় বাবলু,তানভির, ইউনুস ও মজু মিয়া হামলা করে তাকে মারধর শুরু করে। ভুক্তভোগী অভিযোগ করে ১০০টাকা চাঁদা না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে দাবী করে। আবদুর রহিমকে বাচাতে এলে আলমগীরকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। বাহার মিঞা আহত হয়ে পরশুরাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মজু মিয়া জানায় পূর্বে বাহার মিঞা ট্রলিপ্রতি ৫০ টাকা নিতো। এই বিষয়ে পরশুরাম মডেল থানা লিখিত অভিযোগ নুর আহমেদ ছেলে মজুকে বিবাদী করেছে। এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান অভিযোগ আমলে নিয়ে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত