সোমবার, মার্চ ২৩, ২০২৬

ফেনীর দাগনভুঞায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান

আপডেট:

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আর এল বি ব্রিক-২ নামক অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেকু দিয়ে ইটভাটা ধ্বংস করা হয়।পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযানে অংশ নেন।পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত