বুধবার, মার্চ ২৫, ২০২৬

ফেনীতে মোটরসাইল দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট:

ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলে থাকা থাকা ৩ আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে রাত ১০টার দিকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মৃত্যু হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন ওই তিনজন। প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। দ্রুতগতিতে চলা অবস্থায় নিয়ন্ত্রণ হারানোর কারণে তারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।ওসি বলেন, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের স্বজনরা আসলে তাদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত