বাংলাদেশ ভূমি অফিসারস অ্যাসোসিয়েশন ফেনীর নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন বাবলুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ভাসানী স্মৃতি সংসদ ফেনী।
এ উপলক্ষে এক আলোচনা সভা ১১ ফেব্রুয়ারি রাত আটটায় ফেনীর মুক্ত বাজারে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠন ভাসানী স্মৃতি সংসদের সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলুর সভাপতিতে উক্ত সভায় নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন -ভাসানী স্মৃতি সংসদ ফেনীর কার্যকরী সভাপতি আবু আহমদ, ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহবায়ক নাসিরুদ্দিন ভূইয়া সবুজ, প্রগতিশীল নাগরিক ফোরাম ফেনীর সদস্য সচিব মোহাম্মদ লোকমান হোসেন ভূঁইয়া, ফেনী জেলা হোটেল রেস্টুরেন্ট এন্ড সুটমির শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন ও ফেনী জেলা দরজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলারা বেগম প্রমূখ, সভায় বক্তারা মহিউদ্দিন বাবলু ভাসানী স্মৃতি সংসদের প্রতি কৃতজ্ঞতা ও দরদ এবং ছাত্র জীবন থেকেই এ সংগঠনের সাথে জড়িত থেকে শ্রমিক কৃষকের আন্দোলনকে সহযোগিতা করার জন্য মহিউদ্দিন বাবলুর ভূয়সী প্রশংসা করেন, সভায় বক্তারা মহিউদ্দিন বাবলুর উত্তর শুভকামনা এবং মেহনতী মানুষের আন্দোলন সংগ্রামের সাথে থাকার জন্য আহ্বান জানান, সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মওলানা ভাসানীর ভক্তরা উপস্থিত ছিলেন।
পাঠান নগর অগ্রনী উচ্ছ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহিউদ্দিন বাবলুকে ফুলের শুভেচ্ছা
আপডেট:

