বুধবার, মার্চ ২৫, ২০২৬

ফেনীতে ২ কোটি ২ লক্ষ টাকা চোরাচালানী মালামাল জব্দ

আপডেট:

প্রেস বিজ্ঞপ্তি

তারিখঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫।

বিজ্ঞাপন

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)

বিষয়ঃ *সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক রাতভর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১,০২,০৮,০০০/- টাকা (এক কোটি দুই লক্ষ আট হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।১। অদ্য ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ফেনী জেলাধীন পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার অন্তগর্ত কেতরাংগা, মধুগ্রাম এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। *উক্ত অভিযানে ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা, গ্যাসলাইট, ট্রেনিং প্যাড, ডগ ফ্রুড, প্রসাধনী এবং ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,০২,০৮,০০০/- টাকা।* জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এ জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
*লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, আর্টিলারি*
পরিচালক
অধিনায়ক, ৪ বিজিবি, ফেনী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত