বুধবার, মার্চ ২৫, ২০২৬

ফেনীতে দাম বেশী রাখায় তিন প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট:

ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ জরিমানা করেন।জানা গেছে, পবিত্র রমজানকে সামনে রেখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ফেনী শহরের বড় বাজারে অভিযান চালায়। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রর্দশনী না থাকায় খেজুর ব্যবসায়ী শাহ আলম ৫ শত টাকা, ওমর ফারুক ১ হাজার, নুরুল আবছারের ফল দোকানকে ৫ হাজার জরিমানা করা হয়।অভিযানে জেলা পুলিশ ও জেলা কৃষি বিপণন অফিসার সহযোগিতা করে।নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ‘রমজান মাস জুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করবে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত