ফেনীর সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কিং কমিউনিটি সেন্টারে। এতে বন্ধু বন্ধনের সকল সদস্য ও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী জামাত ইসলামের আমীর, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল খালেক, বন্ধুর বন্ধনের সমন্বয়ক সুমন, জালাল উদ্দিন বাবলু, সেলিম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ ভূঁইয়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনীর সময়ের সম্পাদক জনাব সাদাত হোসেন, সকালের কন্ঠ সম্পাদক জনাব আনোয়ার মজুমদার বুলেট, সাংবাদিক এন এন জীবন সহ সমাজের সকল ফেনী পেশার মানুষ মিলাদ মাহফিলে আগত সকলে আশা প্রকাশ করে বন্ধুর বন্ধন এগিয়ে যাবে সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে।

