বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আলোচনা

আপডেট:

অদ্য ১০ই মার্চ, ২০২৫ তারিখে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আগামী ১৫ই মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার মান্যবর সিভিল সার্জন ডা.মো: রুবাইয়াত বিন করিম মহোদয়। অত্র কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.মো: ইমাম হোসেনের এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: সাইদুর রহমান, উপপরিচালক পরিবার পরিকল্পনা মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত