ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে ফেনীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে ড্যাবের ফেনী জেলা সভাপতি ডা. আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. রুবাইত বিন করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বাহার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী ক্লিনিক মালিক সমিতির আহ্বায়ক হুমায়ুন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ ফেনীর ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ও ফেনীতে কর্মরত ডাক্তারবৃন্দ।আমন্ত্রিত অতিথিরা বলেন, চিকিৎসকরা ফেনীতে সাধারণ মানুষের জন্য দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন।

