শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

মেহেদী রাঙ্গা হাতের দাগ না শুকাতে নববধূর আত্মাহত্যা

আপডেট:

টাঙ্গাইলের সখীপুরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের দুই দিন পরে রিয়া (১৯) নামের এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) সকালে তার লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে সখীপুর থানা পুলিশ।নিহত রিয়া ওই এলাকার প্রবাসী নীরব মিয়ার স্ত্রী।এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালিদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে ওই নববধূর লাশ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নীরব মিয়ার (২৭) সাথে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়।নীরব সৌদি আরব থাকা অবস্থায়ই রিয়া তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন। ১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকা রিয়ার বাড়িতে ওঠেন।গত ২৩ এপ্রিল (বুধবার) পারিবারিকভাবে বিয়ে করে তারা সখীপুরে ফিরে আসেন। গতকাল বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়।রিয়ার স্বামীর পারিবারিক একটি সূত্র জানায়, নববধূ রিয়ার বাবা–মা পৃথক থাকেন। তাদের বিয়েতে বাবা রাজি থাকলেও মায়ের অনুমতি ছিল না। মায়ের সাথে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, ‘প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত