ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১০:০০ টা থেকে ০২:২০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার শর্শদি, বালিগাঁ, লেমুয়া ও ছনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত তিনটি এস্কেভেটর ও অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে চলাচলের রাস্তা, জমি ও অন্যের ক্ষেতের ফসল নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ০৪ (চার) টি ট্রাক জব্দ করা হয়।অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করে।সহকারী ভুমি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন জনবলের অভাবে,আনার সুযোগ না থাকায় এস্কেভেটর তিনটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয় এবং জব্দকৃত ট্রাক চারটির একটি হেফাজতে আনা হয়েছে ও আনা সম্ভবপর না হওয়ায় বাকী তিনটির ইঞ্জিন সাময়িকভাবে অকেজো করা হয়েছে। মাটির কাটায় ছাগলনাইয়া উপজেলা অভিযান পরিচালিত হয়, উত্তর সতরে একটি ট্রাক জব্ধ।

