শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ইউনিসেফ-বাংলাদেশের স্টাফ এসোসিয়েশন বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

আপডেট:

আজ (৪ মে, ২০২৫) সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ-বাংলাদেশের স্টাফ এসোসিয়েশন (UNICEF-Bangladesh Staff Association) সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।৷ জেলা প্রশাসক সাইফুল ইসলাম সভাপতিত্বে
উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, এডিসি, ফেনী সদর, ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি ও পরশুরাম উপজেলার ১৫টি সর্বমোট ১০০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।১০০টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে ২০,০০০/- (বিশ হাজার টাকা) করে মোট ২০,০০,০০০/- (বিশ লক্ষ টাকা) প্রদান করা হয়। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে – যেসব পরিবারে গোল্ডেন সিটিজেন কার্ড (সুবর্ণ কার্ড) সহ প্রতিবন্ধী শিশু রয়েছে; যেসব পরিবারে SAM (Severe Acute Malnutrition) শিশু রয়েছে; চরম-দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবার; বন্যার কারণে বসতবাড়ির অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত (যেমন, বাঁশের কাঠামো/তারপল/মাটির তৈরি ঘর); যে পরিবারের প্রধান মহিলা এবং যে সকল পরিবার ইতোপূর্বে কোন সহযোগিতা পায়নি – এমন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত