শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

পরিবেশ ও কৃষি জমির মাটি কাটা রোধে গণশত্রুদের বিরুদ্ধে অভিযান চলবে – সজিব তালুকদার

আপডেট:

ফেনীর কাজিরবাগে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ জনকে অর্থদন্ড।

ফেনী সদর উপজেলার কাজীরবাগের গিল্লাবাড়িয়া এলাকায় অনুমতি ব্যতীত মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় মো. মশিউর রহমান চৌধুরী (৪০), পিতা- মৃত শরীয়ত উল্লাহ চৌধুরী, উত্তর বিরিঞ্চি, ফেনী সদর, ফেনী ও মো. রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত আব্দুল করিম, ৯নং ওয়ার্ড, ধর্মপুর, ফেনী সদর, ফেনী কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উভয়কে ১,০০,০০০/- টাকা করে মোট ২,০০,০০০/- জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় তিনি বলেন দেশের মাটি ধ্বংসকারী এসব গণশত্রুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত