শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনুদানের চেক বিতরণ

আপডেট:

আজ ২১ তারিখ, বুধবার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও জেলা প্রশাসন ফেনীর সহোযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের অনূকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ফেনী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় জনাব সাইফুল ইসলাম চৌধুরী , অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো. ইসমাইল হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব আরিফুল ইসলাম সিদ্দিকী সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ ও মিডিয়া কর্মীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত