ফেনী শহরতলী আলোকদিয়া, সহদেবপুর, বিরিঞ্চি, সোনাপুর ও ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার বাসিন্দারা এক দশকের ও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও নিয়মিত প্রতিমাসে গ্যাসের বিল পরিশোধ করে আসছেন।ভুক্তভোগীরা জানান, তাদের বাড়িতে গ্যাসের রাইজার ও পাইপ সবই বসানো হয়েছে। কিন্তু গ্যাস সরবরাহ নেই। এর ফলে গৃহিণীদের রান্নার জন্য অতিরিক্ত সিলিন্ডার গ্যাস ব্যবহার করে বাড়তি আর্থিক মাশুল গুনতে হচ্ছে। আবার কেউ কেউ মাটির চুলায় রান্নার সারছেন।

