বিজিবি আবারো কোটি টাকার চোরাচালানকৃত ভারতীয় শাড়ী-কাপড় জব্দ করেছে-ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল কর্তৃক অদ্য ২৭ মে ২০২৫ তারিখে ফুলগাজী ও পরশুরামের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশান জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭৬০ টাকা। এই মামলা রাষ্ট্রের অনুকূল নিয়ে নেওয়া হয়েছে।

