শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ফেনী পৌরসভা কার্যালয় ও সুলতানপুর সুইপার কলোনি পরিদর্শন পরিদর্শন

আপডেট:

পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছায়েদুর জামান মহোদয় আজ [২৭মে] সকালে ফেনী পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক [উপসচিব] জনাব গোলাম মো. বাতেন মহোদয় বিগত বন্যা-উত্তর আসন্ন বর্ষাকে সামনে রেখে পৌর এলাকায় খালসমূহ পরিস্কার ও সংস্কারের চিত্র তুলে ধরেন। পাশাপাশি চলমান অন্যান্য উন্নয়ন কার্যক্রম বিষয়ে অতিরিক্ত সচিব মহোদয়কে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ জাকির উদ্দিন ও এলজিইডির প্রকৌশল বিভাগের উর্ধত্মন কর্মকর্তাগণ। পৌর নক্সকার গোলাম রাব্বানী বোরহান, সার্ভেয়ার আবুল কাশেম। এর পাশাপাশি অতিরিক্ত সচিব ছায়েদুর জামান মহোদয় ফেনী পৌরসভার ০৬নং ওয়ার্ডে সুলতানপুর সুইপার কলোনি পরিদর্শন করেন। সে সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নের খোঁজ-খবর নেন।সবাইকে ধন্যবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত