শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

গোয়েন্দা পুলিশের অভিযান ৩ ডাকাত গ্রেফতার

আপডেট:

ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ফেনীর ফুলগাজীর স্বর্ণ দোকানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রশস্ত্র উদ্ধার, ১৪ মামলার আসামীসহ গ্রেফতার ২ ……

২৮/৫/২০২৪ খ্রিঃ ফেনী জেলার পুলিশ সুপার, জনাব হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার ( ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলামদের তত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)- র অফিসার-ইন-চার্জ, জনাব মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ডিবির বিশেষ অভিযানিক দল এসআই মোঃ রেজোয়ানুলের নেতৃত্বে এস আই শহিদুল ইসলাম, এএসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ শাহাদাত হোসেন, এএসআই আব্দুস সালাম, কং ২৫৫ দেলাওয়ার গন অভিযান করে ফুলগাজী থানাধীন ০১ নং ইউপিস্থ ০৫ নং ওয়ার্ড স্বর্ণপট্টি সংলগ্ন নতুন ব্রীজের উপর ১১/১২ জনের ডাকাতদল অস্ত্রশস্ত্র নিয়া স্বর্ণপট্টির স্বণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হইয়া ডাকাতির প্রস্তুতির সময় রাত ১ঃ৩০ ঘটিকায় আসামী ০১। মোঃ সোহেল(৩০) পিতা- মৃত ইদ্রিস প্রকাশ সোনা মিয়া, মাতা- জরিনা বেগম, সাং- ইষ্টগ্রাম (মোল্লা হাজীর বাড়ী), উপজেলা/থানা- দেবীদ্বার, জেলা-কুমিল্লা, বাংলাদেশ, বর্তমানে কালামুড়িয়া (পশ্চিম পাড়া, মাজার বাড়ী, ইউপি- কুটি), উপজেলা/থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ, ০২। মোঃ পারভেজ(২৭), পিতা-মৃত মানিক মিয়া, মাতা-তাহেরা বেগম, সাং- কামেল্লা সাবের আলীর বাড়ী (কামেল্লা হাই স্কুলের সামনে), ডাকঘর-কামেল্লা বাজার, উপজেলা/থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বাংলাদেশ, বর্তমানে গ্রাম-নতুন ব্রীজ (ময়দার মিল) ১৯নং ওয়ার্ড, ইউসেফ স্কুল এর মাঠের পাশে মোমবাতি কলোনী, সিদ্দিক ভান্ডারীর বাসা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, দের গ্রেফতারদের গ্রেফতার করে। বাকীরা পালাইয়া যায়। আসামীদের হেফাজত হইতে ০১) একটি লোহার তৈরি ছোরা, যাহাতে কাঠের বাট সংযুক্ত। বাটসহ অনুমান লম্বা অনুমান ২১ ইঞ্চি, এক পাশ ধারালো সামনের মাথা বাঁকা। ০২) ০১ (এক) টি স্টিলের টিপ ছোড়া, যাহা খোলা অবস্থায় বাটসহ ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান ১০ ইঞ্চি, ০৩) ০১ (এক)টি চাপাতি যাহা বাটসহ ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান ১০.৫ ইঞ্চি উদ্ধার হয়। আসামী সোহেলের বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন অপরাধে অস্ত্র, ডাকাতি, স্বর্নের দোকান চুরির ১৪টি মামলা এবং আসামী পারভেজ এর বিরুদ্ধে ০২টি মামলার তথ্য পাওয়া যায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত