শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অসহায় কৃষক মীরসরাইয়ে

আপডেট:

মীরসরাইয়ে টানা দু’দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে পুরো উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। এতে দুর্বিষহ জীবন পার করছে অনেকে। পাহাড়ি ঢলের স্রোতে ভেঙে গেছে বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক। ভেসে গেছে আমন ও সবজির ক্ষেত। পানির স্রোতে ভেসে গেছে মৎস্য প্রকল্প মাছ।‎রোববার (১ জুন) সকালে খোঁজ নিয়ে জানা যায়, দু’দিনের টানা বৃষ্টিতে উপজেলার করেরহাট, হিঙ্গুলী, বারৈয়ারহাট পৌরসভা, মীরসরাই পৌরসভার নিম্নাঞ্চল, জোরারগঞ্জ, ইছাখালী, কাটাছরা, দুর্গাপুর, মিঠানালা, খৈয়াছড়া, ওসমানপুর, খিলমুরারী ও ওয়াহেদপুর ইউনিয়নের, মধ্যম ওয়াহেদপুর, দক্ষিণ ওয়াহেদপুরসহ বিভিন্ন গ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।ঢলের পানিতে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জোরারগঞ্জ-মুহুরীপ্রজেক্ট ও জোরারগঞ্জ-আবুরহাট সড়ক।মীরসরাই পৌরসভার পুর্ব মীরসরাই এলাকায় বাসিন্দা নুর নবী জানান, ‘টানা দু’দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কলেজ রোর্ড, ষ্টেডিয়াম রোর্ড
‎এলাকার হাঁটু পরিমান পানি কারণে স্কুলগামী ছাত্র -ছাত্রীদের স্কুলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত