শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতার জন্য বরাদ্দকৃত ভ্যানগাড়ি

আপডেট:

ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতার জন্য বরাদ্দকৃত ভ্যানগাড়ি।
সংবাদ বিজ্ঞপ্তি
ফেনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতার জন্য ভ্যানগাড়ি বরাদ্দ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জনাব গোলাম মোঃ বাতেন .. টি. আর. প্রকল্প থেকে প্রাপ্ত ভ্যানগাড়ি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন এবং পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ভ্যানগাড়ী প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, সহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন শামীম, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার নাথ, উপ-সহকারী প্রকৌশলী(যান্ত্রিক) মাহমুদুল হাসান। আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী ও অনন্যা নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত