বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ভুলুয়া নদীর জলাবদ্ধতা লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ কার পেটে

আপডেট:

এম,এ কাসেম
লক্ষ্মীপুর প্রতিনিধি

লম্বায় ৭৬ কিলোমিটার আর ১০০ মিটরের বেশি প্রস্থের ভুলুয়া নদীটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অতি গুরুত্বপূর্ণ নদী। কিন্তু গত প্রায় ২০ বছর যাবত এ নদীতে কোন স্রোত নেই। বাঁধ দিয়ে, দখল এবং মাছ ধরার জাল পেতে নদী দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
পানিপ্রবাহ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।নদীটি এ অঞ্চলের কৃষি , মৎস্য আহরণ ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে তা এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন দখলদারির কারণে পলি জমে নদী টি মরে গেছে। সামান্য বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্থানীয় কৃষক ইব্রাহিম স্বপন বলেন,জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাস মারাত্মক জলাবদ্ধতায় পড়ে এ অঞ্চলের হাজার হাজার মানুষ। গত বছর প্রায় এক লাখ একর জমিতে কোনো ফসল হয়নি। সংশ্লিষ্টদের কে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর, নোয়াখালী জেলা প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ।
এই ভাবে চলতে থাকলে বাংলাদেশের কৃষি ও কৃষক একধাপ পিছিয়ে যাবে বলে বিশিষ্ট জনদের মতামত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত