বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

সেনবাগ উপজেলা সেবার হাট থেকে নবীপুর বেহাল রাস্তা, জনদুর্ভোগ চরমে”

আপডেট:

বিশেষ প্রতিনিধি
ওমর শরীফ ফরহাদ ::
সেনবাগ উপজেলা সেবার হাট থেকে নবীপুর কুতুবের হাট ছন্দের হাট এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কের লাম্বার ৮ কিলো ৯৫ সেন্টিমিটার আইডি নং ৪৭৫৮০২০০২ এই রাস্তা দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রী সহ প্রতিদিন ১০ হাজার লোক যাতায়াত করে। বর্ষা এবং জলাবদ্ধতার কারণে রাস্তাটিতে বড় বড় গর্ত খাতা খন্দে পরিণত হয়েছে। যার ফলশ্রুতিতে প্রতিদিন দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন কোন না কোন যানবাহন দুর্ঘটনার স্বীকার মারাত্মক জখম আহত হচ্ছে। সিএনজি অটো রিক্সা ম্যানুয়াল রিকশা থেকে পড়ে অনেক পথচারি এলাকাবাসী আহত হয়েছে, বলে আমাদেরকে জানিয়েছেন ৪/৮/২৫ ইং সিএনজি থেকে পড়ে পাঁচজন বেশি গুরুতর আহত হয়েছে তারা এখন ফেনী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে আমাদেরকে সাধারণ জনগণ জানিয়েছেন। এই রাস্তা দিয়ে ব্যাপক সংখ্যক মানুষ স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া ছাত্র-ছাত্রী স্থানীয় ও জেলা সদরের যাতায়াত করে। রাস্তা সংস্কারের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগের খবর প্রায়ই শোনা যায়। অনেক জায়গায় রাস্তা খারাপ থাকার কারণে মাদ্রাসা স্কুল কলেজ ছাত্র ছাত্রী এবং মানুষের চলাচলে সমস্যা হচ্ছে তাই স্থানীয়রা বার বার এর প্রতিকার চেয়ে কোন সমাধান পাননি। রাস্তায় বড় বড় গর্ত হওয়ার কারণে অনেক পথচারী এলাকাবাসী দুর্ঘটনায়, দুর্ভোগের শিকার হচ্ছেন।বিশেষ করে বর্ষাকালে এই রাস্তার বেহাল অবস্থা যা চলাচলে আরও কষ্টকর করে তোলে।স্থানীয়রা রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। বিভিন্ন সময়ে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলেও কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।নিম্ন মানের উপকরণ ব্যবহার করেছেন বলে আমাদেরকে এলাকাবাসী ছাত্রছাত্রীরা জানিয়েছেন।এলাকাবাসী আমাদেরকে আরো জানিয়েছেন রাস্তা সংস্কারের এক সপ্তাহ পর তা ভেঙে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এসব কারণে জনদুর্ভোগ বাড়ছে এবং রাস্তা সংস্কারের দাবি জোরালো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত