বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

খাগড়াছড়িতে সন্তানকে হত্যা করছে মা গ্রেফতার

আপডেট:

খাগড়াছড়িতে গভীর রাতে বালিশ চাপা দিয়ে  শ্বাসরোধ করে শিশুকে  হত্যার অভিযোগে এক গর্ভবতী মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩০ আগস্ট) খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিহতের মা সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।মৃত তহিদুল আলম আভান (০২) একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করেন। চাকরির সুবাদে তিনি খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন।  রাতের কোন এক সময়ে শিশুটির মা তার ঘুমন্ত শিশুটিকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, যার ফলে শিশুটির মৃত্যু হয়। যাওয়া।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহত আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি গতকাল পানছড়ি উপজেলায় ওষুধ বিক্রির কাজ করতেন। রাত অনেক হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরতে পারেননি। হঠাৎ গভীর রাতে ফোন করে জানান, আমার সন্তান আর নেই।প্রাথমিকভাবে নিহতের মা সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা খারাপ বলে জানা গেলেও, পুলিশ জানিয়েছে, ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুল বাতেন মৃধা বলেন, ধারণা করা হচ্ছে ঘটনাটি গভীর রাতে ঘটতে পারে।  সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। খুনের কারণ জানতে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত