বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

প্রেম হয়নি বলে কোনো আফসোস নেই কুসুম শিকদার

আপডেট:

দেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় সাবলীল অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্বের কারণে তিনি হয়ে উঠেছেন আলাদা। এত রূপ এবং গুণের অধিকারী হওয়া সত্ত্বেও কখনো প্রেম আসেনি এ অভিনেত্রীর জীবনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন, আমার জীবনে কোনো প্রেম নেই। আসলে আমি জীবনে কখনো প্রেমই করিনি। হবে হবে করেও আর প্রেম হয়নি। তিনি আরও বলেন, এ নিয়ে আমার অবশ্য কোনো আফসোস নেই। কারণ, যেসব কারণে প্রেমটা হয়নি, ওগুলো তো আমি ওদের সঙ্গে কন্টিনিউ করতে পারতাম না। পরবর্তীতে দেখা যেতো আমি এই বিষয় নিয়ে অনেক চাপ নিচ্ছি বা মন খারাপ করে থাকছি। স্কিন তাহলে আর এত ভালো থাকতো না আমার! জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে নিজের পছন্দ সম্পর্কে তিনি বলেন, আমাকে শুধুই ভালোবাসবে এমন মানুষই চাই। কারণ সবকিছু পাওয়া গেলেও মনের ভেতরকার ভালোবাসার অনুভূতি তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। আবার খুঁজে খুঁজে বের করাও যায় না। যার থাকে, তার থাকে। যার হয় না, তার হয় না। প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন কুসুম। এরপর ২০১০ সালে ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এ ছাড়া, দ্বিতীয় চলচ্চিত্র ‘লাল টিপ’র জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ অর্জন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত