বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

ইতালির কোস্টগার্ড ৩ জন অপ্রাপ্তবয়স্ক নারী ৫০ জন উদ্ধার শীর্ষে বাংলাদেশী সহ ১ শিশু সহ ৫০ জন অভিবাসী

আপডেট:

ইতালির কোস্টগার্ড ২১ ডিসেম্বর রাতে লাম্পেদুসা উপকূল থেকে একটি শিশু, একজন অপ্রাপ্তবয়স্ক ও তিনজন নারীসহ মোট ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে উদ্ধারকৃতদের লাইফবোটে করে নিরাপদে দ্বীপে স্থানান্তর করা হয়েছে, যার একটি ভিডিও কোস্টগার্ড তাদের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছে।জাতিসংঘের (UNHCR) তথ্যমতে, ২০২৫ সালে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো মোট অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যার দিক থেকে শীর্ষে (৩০%)।
শীতের মধ্যে সমুদ্র উত্তাল থাকে তখন মানব পাচারকারীরা সেই সুযোগ গ্রহন করে অভিবাসীদের জীবনের ঝুঁকি মধ্য ছোট নৌকা দিয়ে পেরন করে। এতে প্রাণহানি ভেড়ে যায়। চলতি মাসের শুরুতেই তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে আসা আরেকটি নৌকা থেকে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছিল, যেখানে যাত্রাপথে এক শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়।বাংলাদেশিদের পরেই সমুদ্রপথে ইতালিতে আগমনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরীয়রা (১৪%) এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়ানরা (১২%)। উত্তর আফ্রিকা থেকে ‘সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুট’ ব্যবহার করে আসা অভিবাসীদের জন্য লাম্পেদুসা দ্বীপটিই বর্তমানে প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত