রাজিব সরোয়ার :
বেপরোয়া গতিতে বাসটি উল্টে বহু হতাহত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।নিহতরা হলেন— নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৬) এবং ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪)।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন নিহত
আপডেট:

