বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে সাংবাদিক নইম নিজম ৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত

আপডেট:

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, পত্রিকাটির প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া জানান, যে ধারায় মামলাটি করা হয়েছিল, তা অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশে বাতিল করা হয়েছে। এ কারণেই আদালত মামলাটি বাতিল করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ময়নাল হোসেন চৌধুরীর পক্ষে তার আইনজীবী এনামুল হক একই যুক্তিতে মামলা বাতিলের আবেদন করেন। আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ধারাগুলো বর্তমানে আইনগতভাবে বহাল না থাকায় মামলাটি চলার কোনো সুযোগ নেই।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন নঈম নিজামসহ সাত জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা মামলা করেছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ওই সময় সাইবার ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় সিআইডি পুলিশকে। তদন্ত শেষে সিআইডি পুলিশের উপপরিদর্শক তরিকুল ইসলাম ২০২৪ সালের ২০ নভেম্বর তিন জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। গত বছরের ২ জুন আদালত ওই প্রতিবেদন আমলে নেয় এবং আসামিদের ২৭ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। পরবর্তীতে আসামিরা আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে সর্বশেষ আদেশে আদালত মামলাটি বাতিল করে আসামিদের অব্যাহতি দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত