বুধবার, মার্চ ২৫, ২০২৬

এসো কৈশোরের প্রেম কুড়াই’ ৮৫ ব‍্যাচ এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

আপডেট:

‘এসো কৈশোরের প্রেম কুড়াই’ শ্লোগানে ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শততম ব‍্যাচ (১৯৮৫) এর পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিনভর আনন্দ উল্লাস আর স্মৃতিচারণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনী সরকারি পাইলট হাই স্কুল প্রাঙ্গণ ও শহরের একটি কনভেনশন হলে সাবেক শিক্ষার্থীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সেঞ্চুরি ব‍্যাচ (১৯৮৫) এসোসিয়েশন অব ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল’ এর আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলায় অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীরা তাদের স্কুল পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে স্কুল মসজিদে জুম্মা নামাজ আদায়ের শেষে মুসলিম মরহুম শিক্ষক কর্মচারী ও সহপাঠী বন্ধুদের জন্য রূহের মাগফিরাত কামনায় দোয়া এবং বিশেষ মোনাজাত করেন। সন্ধ্যার আয়োজনে সনাতনী শিক্ষক, কর্মচারী ও সহপাঠী বন্ধুদের জন্য নিরবতা পালন করা হয়।
রাতে ফেনী সরকারি পাইলট হাইস্কুলের তৎকালীন শিক্ষক খায়েজ আহম্মেদ চৌধুরী, গোলাম হায়দার মজুমদার, ১৯৮৪ ব‍্যাচের শিক্ষার্থী ও প্রধান শিক্ষক বিপুল সরকারকে সম্বর্ধনা দেয়া হয়।একচল্লিশ বছর পর তৎকালীন শিক্ষক গোলাম হায়দার মজুমদারের প্রতীকী ক্লাসে কৈশোরের স্মৃতিতে সবাই হারিয়ে যায়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র শেষে কৈশোরের স্মৃতির ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের যবনিকাপাত করা হয়।আয়োজকদের পক্ষ থেকে ফেনীর ইতিহাস ঐতিহ্যের প্রতীক ১’শ ৪০ বছরের পুরনো লাল দালানের পরিত্যক্ত স্কুল ভবনটি পুনঃসংস্কার করে ব‍্যবহার উপযোগি করার দাবি করা হয়।আয়োজক সূত্র জানায়, স্কুল কর্তৃপক্ষ তথ‍্য মতে, ফেনী সরকারি পাইলট হাই স্কুলে ১৯৮০ সালে ৬ষ্ঠ শ্রেণির দুইটি শাখায় মোট ১২৮ জন ভর্তি হন। এদের মধ্যে প্রাপ্ত তথ‍্য মতে, ১৩ জন মৃত‍্যবরণ করেন। ৮৭ জনের সাথে যোগাযোগ পুনঃস্থাপিত হয়। যাদের মধ্যে উক্ত ব‍্যাচের দেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা, মেরিন কর্মকর্তা, সরকারি প্রশাসনিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, চিকিৎসক, কর্পোরেট জগতের একাধিক আইকন, কর্মকর্তা, বিশিষ্ট ব‍্যবসায়ী, প্রবাসী, সাংবাদিকসহ ৫৭জন অংশ নেন। বাকি ২৮ জনের সাথেও যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে।একচল্লিশ বছর পরও আমরাই সেরা। জেগে আছি। ফেনী পাইলটিয়ান।
তথ্য সুত্র ঃ
সময় টিভির সাংবাদিক
বখতিয়ার মুন্না
ফেইসবুক থেকে

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত