অবৈধ মজুতের অভিযোগে বিপুল পরিমাণ তেল জব্দের পরদিনই ফেনীতে আবারও ৮ হাজার লিটার ভোজ্য তেল জব্দের কথা জানিয়েছে প্রশাসন। এবার জব্দ করা হয়েছে ৮ হাজার লিটার ভোজ্য তেল।গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় ‘ইসমাইল অ্যান্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠান এসব তেল জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার ফেনী পৌরসভার মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যাব-৭ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদফতর ও ৪ বিজিবির সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
মধ্যরামপুর ইসলামপুর রোড এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভোজ্যতেলে বোতলে অবৈধ লেবেলিং, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এবং প্রাতিষ্ঠানিক লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ তেল মজুত করে বাজারজাত করে আসছিল। অভিযানে ধরা পড়ে ‘ইসমাইল অ্যান্ড সন্স’ নামের ওই প্রতিষ্ঠানে ৮ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার প্রমাণ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জরিমানার অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার ভোজ্য তেলে অবৈধ মজুত ঠেকাতে ফেনী সদর থানার মধ্যরামপুর তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় অভিযানে নামে চালায় র্যাব। এতে ‘কবির অ্যান্ড সন্স’ নামে একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ফেনীতে ইসমাইল অ্যান্ড সন্স’ অভিযান ৮ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
আপডেট:

