রোমানিয়ায় বসবাসরত অনিয়মিত বিদেশি নাগরিকদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানিয়েছে, যেসব বিদেশি নাগরিকের কাজের ভিসা বা রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্দিষ্ট শর্ত মেনে দেশটিতে নিয়মিত বা বৈধ হওয়ার সুযোগ পাবেন।আবেদনের প্রধান শর্ত ও সুবিধাসমূহ এই সুবিধার আওতায় আবেদন করার জন্য অভিবাসীদের রোমানিয়া ছাড়তে হবে না এবং নিয়মিত হওয়ার জন্য নতুন কোনো ভিসারও প্রয়োজন হবে না।যোগ্যতা: যেসব অভিবাসীর বিরুদ্ধে রোমানিয়া ছাড়ার কোনো সরকারি নির্দেশ বা ‘রিটার্ন ডিসিশন’ নেই, কেবল তারাই এই বিশেষ সুবিধাটির জন্য আবেদন করতে পারবেন।আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ সময়সীমা বৈধ হওয়ার পুরো প্রক্রিয়াটি মূলত দুটি ধাপে সম্পন্ন করতে হবেপ্রথম ধাপ (ঠিকানা নিবন্ধন): আগ্রহীদের ২০২৬ সালের ২৭ এপ্রিল থেকে ৬০ দিনের মধ্যে আইজিআই-এর আঞ্চলিক কার্যালয়ে গিয়ে তাদের বর্তমান বসবাসের ঠিকানা নিবন্ধন করতে হবে।দ্বিতীয় ধাপ (মেয়াদ বৃদ্ধি): ঠিকানা নিবন্ধনের পর, কাজের উদ্দেশ্যে বসবাসের অনুমতির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।বাংলাদেশি অভিবাসীদের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ?সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রচুর শ্রম অভিবাসী রোমানিয়ায় গেছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালেই ১১,১৩৮ জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেন। তবে একই বছরের বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবেশ করলেও, ২০২৪ সালের শুরুতে মাত্র ৫,০২১ জন বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে অবস্থান করছিলেন।ভিসা বা কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক বাংলাদেশি বর্তমানে সেখানে অনিয়মিত হয়ে পড়েছেন। ফলে নতুন এই অধ্যাদেশটি তাদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে।আইজিআই-এর আশ্বাস: অভিবাসন কর্তৃপক্ষ এই প্রক্রিয়াটি সফল করতে এবং অভিবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘমেয়াদে বৈধ থাকার এই সুযোগটি কাজে লাগিয়ে অনিয়মিত অভিবাসীরা পুনরায় দেশটিতে স্বাভাবিক ও বৈধভাবে কাজের অনুমতি ফিরে পাবেন

