মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত

আপডেট:

ইসমাইল আশরাফ।। লালমনিরহাট।।

“প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে লালমনিরহাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে লালমনিরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণি সম্পদ ও  ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাড.মতিয়ার রহমান।

বিজ্ঞাপন

 লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইফুল আরিফিন, পৌরমেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ.বি.এম আরিফুল হক,

জেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আলম শেখ, জেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম। এসময় অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলা  পোল্ট্রি-ডেইরী ফার্ম মালিক-কর্মচারী ও খামারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এ মোট ৪০টি ষ্টল সাজিয়ে দেশী-বিদেশি বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া ও কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্রসহ চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত