অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলছেন, ‘কোথায়, কিভাবে টাকা পাচার হয়েছে তা আমরা খুঁজে বের করব। বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনতে আমরা কাজ করব।বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ পাচার প্রতিরোধ-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।জাতীয় সমন্বয় কমিটির বৈঠকে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কর্মকর্তাদের নির্ভীকভাবে কাজ করার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘দেশের স্বার্থে কাজ করলে কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই।এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন-সংক্রান্ত বিষয় রয়েছে এবং বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।প্রায় দু’বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বিবিসি
অর্থ পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে — অর্থ উপদেষ্টা
আপডেট:

