একাধিক গ্রাহক বলেন, আমাদের ম্যাচিউর হওয়া পলিসির টাকা দিতে তারা এভাবে ঘুরাচ্ছে আমাদের। নিরুপায় হয়ে গেছি আমরা। মানুষ বিপদ-আপদের জন্য বীমা করে। দরকারের সময় যদি টাকা নাই পাই এভাবে ভোগান্তি পোহাতে হয় তাহলে কেন মানুষ বীমা করবে? বীমার ওপর ভরসাই করবে কীভাবে বলে অভিযোগ করেন তারা।খাত সংশ্লিষ্টরা বলছেন, টাকা না পাওয়াটা বীমা খাতের বড় ভীতি। কিছু কিছু কোম্পানি এই পরিস্থিতির জন্য দায়ী। মানুষের টাকা লুট করে অনেক কোম্পানির মালিক আখের গুছিয়েছেন। বর্তমান সময়ে অনেক কোম্পানির মালিক কিংবা ব্যবস্থাপকদের চুরি করে অফিস করতে হচ্ছে। অনেকে নিজেদের অফিসে নিজেরাই প্রকাশ্যে আসতেছেন না। এসব সমস্যা থেকে বীমা খাতকে বাঁচাতে বড় ধরনের সংস্কার অত্যন্ত জরুরি। এত কিছুর পরও নীরব নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র কার্যক্রম নিয়ে রয়েছে নানামুখী অভিযোগ। বিশাল পরিমাণের বীমা দাবি নিষ্পত্তি না করার বিষয়ে খাত সংশ্লিষ্টরা অপরিকল্পিত ও মন্দ বিনিয়োগকে দায়ী করছেন। তাছাড়া এজেন্টদের উচ্চহারের কমিশন দেয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ও দায়ী বলে মনে করেন তারা। তারা বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ না হওয়াতে সামগ্রিকভাবে বীমা খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে। এ কারণে জীবন বীমা গ্রাহণের হার বাড়ার বদলে কমছে।করে দেখা যায় গ্রাহক ভোগান্তির চিত্র।
একাধিক গ্রাহক বলেন, আমাদের ম্যাচিউর হওয়া পলিসির টাকা দিতে তারা এভাবে ঘুরাচ্ছে আমাদের। নিরুপায় হয়ে গেছি আমরা। মানুষ বিপদ-আপদের জন্য বীমা করে। দরকারের সময় যদি টাকা নাই পাই এভাবে ভোগান্তি পোহাতে হয় তাহলে কেন মানুষ বীমা করবে? বীমার ওপর ভরসাই করবে কীভাবে বলে অভিযোগ করেন তারা।খাত সংশ্লিষ্টরা বলছেন, টাকা না পাওয়াটা বীমা খাতের বড় ভীতি। কিছু কিছু কোম্পানি এই পরিস্থিতির জন্য দায়ী। মানুষের টাকা লুট করে অনেক কোম্পানির মালিক আখের গুছিয়েছেন। বর্তমান সময়ে অনেক কোম্পানির মালিক কিংবা ব্যবস্থাপকদের চুরি করে অফিস করতে হচ্ছে। অনেকে নিজেদের অফিসে নিজেরাই প্রকাশ্যে আসতেছেন না। এসব সমস্যা থেকে বীমা খাতকে বাঁচাতে বড় ধরনের সংস্কার অত্যন্ত জরুরি। এত কিছুর পরও নীরব নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ’র কার্যক্রম নিয়ে রয়েছে নানামুখী অভিযোগ। বিশাল পরিমাণের বীমা দাবি নিষ্পত্তি না করার বিষয়ে খাত সংশ্লিষ্টরা অপরিকল্পিত ও মন্দ বিনিয়োগকে দায়ী করছেন। তাছাড়া এজেন্টদের উচ্চহারের কমিশন দেয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ও দায়ী বলে মনে করেন তারা। তারা বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ না হওয়াতে সামগ্রিকভাবে বীমা খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে। এ কারণে জীবন বীমা গ্রাহণের হার বাড়ার বদলে কমছে।
বীমা কোম্পানিগুলো মেয়াদ উত্তীর্ণ পলিসির টাকা দিচ্ছে না
আপডেট:

