শনিবার, মার্চ ১৪, ২০২৬

খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল—তুলে আনতে এই বাজেট

আপডেট:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশ যখন আইসিইউতে ছিল, খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল— সেই কঠিন সময়ে আমরা দায়িত্ব নিয়েছি। আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি। বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনায়। সে সময় যদি আমরা দায়িত্ব না নিতাম তাহলে কি হতো। মঙ্গলবার (৩ জুন) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থানে নিয়ে আসতে পেরেছি। যে সংস্কারগুলো আমরা হাতে নিয়েছি সেটা চলমান। আমরা যতটুকু পারি করব। আমরা যে ফুটপ্রিন্ট রেখে যাব আশা করছি পরে যারা আসবে তারা সেটা বাস্তবায়ন করবে।উপদেষ্টা বলেন, সংসদ না থাকায় আমরা সোমবার (২ জুন) জাতির সামনে বাজেট পেশ করেছি। অর্থ বিলে রাষ্ট্রপতি সই করেছেন। বাজেটের পরিপ্রেক্ষিত আপনারা জানেন, আমাদের সম্পদ সীমিত, চাহিদা অনেক বেশি। বাইরে থেকে সম্পদ আনা, বৈশ্বিক চ্যালেঞ্জ, পুঁজিবাদের অবস্থা, ব্যাংকের অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা। এর ভেতরেই আমাদের কাজ করতে হচ্ছে।তিনি বলেন, কথার ফুলঝুড়ি ছড়িয়ে কিন্তু আমরা বাজেট করিনি। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল যেমন, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত, জ্বালানি খাত, রাজস্ব আদায় এসব কিছুর মধ্যেই বাজেট করতে হয়েছে। তারপরও আমাদের বাজেটের আকার বাড়েনি।ড. সালেহউদ্দিন বলেন, এতদিন তো আপনারা প্রবৃদ্ধির ন্যারেটিভ শুনেছেন। গ্রোথ হয়েছে অনেক বেশি কিন্তু সেটার সুবিধা কে পেয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে আমরা মানুষের জীবন মান উন্নয়ন হয়, ক্রয় ক্ষমতা বাড়ে, ব্যবসা-বাণিজ্য যাতে চালিয়ে যেতে পারে সে সব বিষয় বিবেচনায় নিয়ে বাজেট সাজিয়েছি।সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মুনসুর।নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমাধ্যমকর্মীদের জিজ্ঞাসার জবাব দিতে মঙ্গলবার বিকাল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। মূল্যস্ফীতি, বিদেশি ঋণের কঠোর শর্ত আর রাজস্ব ঘাটতির কারণে চাপের মুখে রয়েছে সামষ্টিক অর্থনীতি। এর মধ্যে সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত