১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনৎসায় জন্ম নেয়া আরমানি প্রথমে চিকিৎসাবিদ্যা পড়তে শুরু করলেও পরে পথ বদলে মিলানের খুচরা দোকান থেকে ফ্যাশন জগতে পা রাখেন। ‘রেই জর্জিও’ বা ‘কিং জর্জিও’ নামে পরিচিত এ ডিজাইনার ১৯৭৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড, যা দ্রুত বিশ্বজুড়ে আভিজাত্যপূর্ণ অথচ সরল নকশার প্রতীক হয়ে ওঠে।ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। বৃহস্পতিবার আরমানি গ্রুপ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়।এতে বলা হয়, প্রতিষ্ঠাতা ও সৃজনশীল শক্তি হিসেবে শেষ দিন পর্যন্ত তিনি কোম্পানি বিভিন্ন কাজে নিবেদিত ছিলেন। পরিবারের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থতার কারণে চলতি বছরের জুনে মিলান মেনস ফ্যাশন উইকে তার অনুপস্থিতি ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো শো মিস করা ছিল। শেষবার তিনি জনসমক্ষে আসেন ২১ মে। আরমানির ইচ্ছানুসারে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে ব্যক্তিগত, তবে মিলানে ‘তিয়াত্রো আরমানি’-তে দুই দিন জনসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে।জর্জিও আরমানি ছিলেন ইতালীয় শৈলী ও রুচির প্রতীক, যিনি আধুনিক দর্শকদের উপযোগী করে নারী ও পুরুষের স্যুটের ডিজাইন করেছিলেন। তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড আরমানি প্রথমে ফ্যাশন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও পরে এর সীমা বিউটি, সুগন্ধি, সঙ্গীত, খেলাধুলা এমনকি বিলাসবহুল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়।ডোনাটেলা ভার্সেস তার ইনস্টাগ্রাম পেজে এ প্রয়াত ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। এর ক্যাপশনে লিখেছেন, আজ পৃথিবী একজন কিংবদন্তিকে হারালো। তিনি ইতিহাস গড়েছেন এবং তাকে চিরদিন মনে রাখা হবে।১৯৩৪ সালের ১১ জুলাই ইতালির পিয়াচেনৎসায় জন্ম নেয়া আরমানি প্রথমে চিকিৎসাবিদ্যা পড়তে শুরু করলেও পরে পথ বদলে মিলানের খুচরা দোকান থেকে ফ্যাশন জগতে পা রাখেন। ‘রেই জর্জিও’ বা ‘কিং জর্জিও’ নামে পরিচিত এ ডিজাইনার ১৯৭৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড, যা দ্রুত বিশ্বজুড়ে আভিজাত্যপূর্ণ অথচ সরল নকশার প্রতীক হয়ে ওঠে।১৯৮০ সালে রিচার্ড গিয়ারের আমেরিকান গিগোলো ছবিতে তার ডিজাইন করা স্যুট ব্যবহারের মধ্য দিয়ে ব্র্যান্ডটি বিশ্বজুড়ে পরিচিতি পায়। ১৯৭৮ সালে অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন লালগালিচায় তার ডিজাইন করা স্কার্ট- ব্লেজার পরে আসেন, যা নারী পেশাজীবীদের নতুন পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। স্যুটের পাশাপাশি তার তৈরি পোশাক, ড্রেস, পারফিউম, কসমেটিকস ও হোম ডেকরও বিশ্বজুড়ে জনপ্রিয় হয়।ফোর্বসের হিসাবে আরমানির সম্পদের পরিমাণ ছিল ১২.১ বিলিয়ন ডলার। তার মৃত্যুমে শোক জানিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে ইতালিয়ান ফ্যাশনের গৌরব বলে উল্লেখ করেছেন।

